বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

৩ পৌষ ১৪৩২

leading admission leading admission
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
৩ পৌষ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : জাতীয়

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে ডুবে গেলো নৌকা, ৪ জনের মৃত্যু


ডেস্ক রিপোর্ট
2025-11-16
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে ডুবে গেলো নৌকা, ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, ১৩ নভেম্বর গভীর রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি অভিবাসী নৌকা উল্টে যাওয়ার খবর পেয়েছে তারা। প্রথম নৌকায় বাংলাদেশ থেকে আসা ২৬ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৪ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয় নৌকায় ৮ শিশুসহ ৬৯ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২ জন মিশরীয় এবং ৬৭ জন সুদানী নাগরিক। 

রেড ক্রিসেন্ট জানায়- দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার করে।

এছাড়া মৃতদের লাশ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেয় সংস্থাটি। 

অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়।