মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

২ পৌষ ১৪৩২

leading admission leading admission
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
২ পৌষ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিলো দুর্বৃত্তরা


ডেস্ক রিপোর্ট
2025-11-16
সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

সিলেট শহরের চৌহাট্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এলাকায় পার্কিং করে রাখা একটি অ্যাম্বুল্যান্সে ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে এবং রবিবার (১৬ নভেম্বর) ভোরবেলা এই পৃথক দুটি ঘটনা ঘটে। 

জানা যায়- সিলেট শহরের চৌহাট্টায় অবস্থিত শামসুদ্দিন হাসপাতালে পার্কিং করে রাখা অ্যাম্বুল্যান্সটিতে শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে আগুন দেওয়া হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়- দুটি মোটরসাইকেলযোগে ৫ জন যুবক পার্কিংয়ে প্রবেশ করে অ্যাম্বুল্যান্সটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার পূর্বেই অ্যাম্বুল্যান্সটি পুড়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। অ্যাম্বুল্যান্সটি পুরোটাই পুড়ে গেছে।’

এদিকে, সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় রবিবার (১৬ নভেম্বর) ভোরের দিকে হৃদয় পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোবাশ্বির বলেন, ‘বাসটি পরিত্যক্ত ছিল। খবর পেয়ে গিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’