বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

৩ পৌষ ১৪৩২

leading admission leading admission
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
৩ পৌষ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : সিলেট

খাতা পুনঃনিরীক্ষণ : সিলেটে এইচএসসিতে পাস আরও ৩১ জন


ডেস্ক রিপোর্ট
2025-11-16
খাতা পুনঃনিরীক্ষণ : সিলেটে এইচএসসিতে পাস আরও ৩১ জন
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষাবোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে আরও ৩১ জন শিক্ষার্থী।

আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে মোট ১ হাজার ৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য গ্রহণ করে। মোট ৪৩৩ জন শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফলাফলে পরিবর্তন আসে। নতুন করে পাস করেছে ৩১ জন। জিপিএ-৫ পেয়েছে নতুন করে আরও ৭ জন। একজন শিক্ষার্থীর জিপিএ-৫ অপরিবর্তিত থাকে। এছাড়া মোট ১২৫ জনের জিপিএ পরিবর্তিত হয়েছে। তবে ফেল অবস্থা থেকে কেউ জিপিএ-৫ অর্জন করেনি।’

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছিল ৫১.৮৬ শতাংশে, যা ছিল গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ওই বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন পরীক্ষার্থী।