বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

৩ পৌষ ১৪৩২

leading admission leading admission
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
৩ পৌষ ১৪৩২
সরকারি রেজিস্ট্রেশন নম্বর- ১৮২
আপনি পড়ছেন : বিশ্ব

যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়


আন্তর্জাতিক ডেস্ক
2025-11-08
যুক্তরাষ্ট্রে একদিনে ৫ হাজারের বেশি ফ্লাইট বিপর্যয়

যুক্তরাষ্ট্রে সরকারি অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার বিমান চলাচলে পড়েছে। শুক্রবার একদিনেই ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এই বিপর্যয় ঘটেছে এমন এক দিনে, যখন সরকারি অচলাবস্থার কারণে বিমান চলাচল কমানোর নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে শুক্রবার (৭ নভেম্বর) থেকে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমাতে, যারা সরকারের তহবিল সংকটের কারণে বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, ‘অত্যাবশ্যক কর্মীরা’ গত মাস থেকে বেতন না পেয়ে অনেকেই অসুস্থতার অজুহাতে অনুপস্থিত থাকছেন বা জীবিকা নির্বাহের জন্য বিকল্প চাকরি নিচ্ছেন।

কর্মীসংকট সামলাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি নির্দেশনা জারি করে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী সপ্তাহের শেষে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

এই নির্দেশনার ফলে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো প্রধান বিমান চলাচল কেন্দ্রগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।

এফএএ জানিয়েছে, বিমান নিয়ন্ত্রণকর্মীরা টানা কাজের চাপে ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে রয়েছেন, তবে তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

খবর: বিবিসি