এবার দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়।
রবিবার (১৬ নভেম্বর) থেকে সারাদেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়।
এতে বলা হয়- স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম।
২২ ক্যারেটের রূপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ভরি ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ভরি ৩ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।